স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার হামিদপুরে ভগ্নিপতি ও শ্যালককে মারপিটের অভিযোগে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
হামিদপুর গ্রামের আকবর হোসেন মামলাটি করেছেন।
আসামিরা হলো, একই গ্রামের জালাল দেওয়ানের ছেলে বাবুল আহম্মেদ (৪৩), পাঁচু দেওয়ানের ছেলে এনামুল আহম্মেদ (৫৫) এবং রবিউল ইসলামের স্ত্রী খুশি বেগম (৪৩)।
এজাহারে আকবর হোসেন উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার পূর্বশত্রুতা ছিলো। সে কারণে তার ক্ষতির চেষ্টা করতো। গত ৩ জুন রাত ৮টার দিকে তিনি ও তার শ্যালক রাহেল বাড়ির পাশের একটি টি স্টলে বসে চা পান করছিলেন। সে সময় আসামিরা, চাকু, দা, লোহার রড দিয়ে তাকে মেরে জখম করে। এ সময় তার শ্যালক রাহেল ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়।
তখন দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভেঙে ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। এতে তার মোটরসাইকেলের ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পরে তাদের উদ্ধার করে আশপাশের লোকজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গত ৫ জুন রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।