যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বজ্রপাতে দুই কৃষক হতাহত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:৪৯ পিএম
যশোরে বজ্রপাতে দুই কৃষক হতাহত

যশোরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রয়েল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রয়েল দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া মধ্যপাড়ার শিপনের ছেলে। এ ঘটনায় আহত আব্দুর রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।

আহত আব্দুর রশিদ জানান, বিকেলে চান্দুটিয়া পশ্চিম মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদসহ কয়েকজন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রয়েল মারা যান এবং তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে মাঠ থেকে ফেরার পথে রেজাউল নামে একজন পাওয়ার টিলার চালক তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনর্চাজ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহত আব্দুর রশিদকে ব্যবস্থাপত্র দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশ আইনগত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)