অভয়নগর (যশোর) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে সড়কের পাশে ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ-বনজ বৃক্ষরোপণ করেছে ‘আলোকিত ধোপাদী’ নামে একটি সংগঠন।
শনিবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধশত বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. আশিকুর রহমান, সোহাগ শেখ, ইসরাফিল হোসেন, রায়হানুল রাহাদ, আকিবুর আকিব সজল, সৌমেন প্রমুখ।
মো. আশিকুর রহমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধোপাদী গ্রামের বিভিন্ন রাস্তার পাশে, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদরাসার মাঠে ফলদ-বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
এই কর্মসূচি সফল করতে অর্ধশত গাছ দিয়ে সহায়তা করেছে ‘স্বপ্ন বুনন’ ও ‘আকিব ডেন্টাল’ নামে দুটি প্রতিষ্ঠান।