অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বিভিন্ন ড্রেনে মশানাশক স্প্রে করা হয়।
র্যালি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, কামাল হোসেন, পৌর জামায়াতের আমির মো. আলতাফ হোসেন, গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, রাজিবুর রহমান, মারুফ ফারাজী প্রমুখ।