যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে চার ইয়াবাসেবীর কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৮:০০ পিএম
অভয়নগরে চার ইয়াবাসেবীর কারাদণ্ড

অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবনের পর শান্তিশৃঙ্খলা বিনষ্টের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মৃত মো. ফজলু গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের শহিদ মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩২), মো. আলী বিশ্বাসের ছেলে খলিল উল্লাহ (১৮) এবং চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের তুষার রায়ের ছেলে মানবেন্দ্র রায় (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শুক্রবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রাম ও চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে চার যুবককে আটক করে পুলিশ। এরপর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আটক শফিকুল ইসলাম, রুবেল মোল্যা ও খলিল উল্লাহকে ১৫ দিনের এবং মানবেন্দ্র রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা সেবনের পর শান্তিশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন