যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোল্ডেন বুট এবারও এমবাপ্পের! বিশ্বকাপে গোল সংখ্যায়ও শীর্ষে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৩:৫৩ পিএম
গোল্ডেন বুট এবারও এমবাপ্পের! বিশ্বকাপে গোল সংখ্যায়ও শীর্ষে

বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনের মঞ্চে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি একদিকে যেমন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন, তেমনি ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের পথও কার্যত নিশ্চিত করে ফেলেছেন।

ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পরই জ্বলে ওঠেন ফরাসি অধিনায়ক। ৪৮তম মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন এমবাপ্পে। এই গোলেই বিশ্বকাপে সর্বাধিক গোলের তালিকায় লিওনেল মেসিকে স্পর্শ করেন তিনি। এরপর ৬৬তম মিনিটে আবারও বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের আরেকটি নিখুঁত ফিনিশে জালের ঠিকানা খুঁজে নেন। দ্বিতীয় গোলটি তাকে বিশ্বকাপে ২২ গোলের মালিক বানায় এবং ২১ গোল করা মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন ফরাসি তারকা।

এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। পাশাপাশি রয়েছে চারটি অ্যাসিস্ট। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গোল আটটি এবং অ্যাসিস্টও চারটি। ফলে গোল্ডেন বুটের দৌড়ে দুই গোলের স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন এমবাপ্পে।

রবিবারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা স্পেনের বিপক্ষে মেসির অন্তত দুই গোল করা সহজ হবে না। সেই কারণে বিশ্লেষকরা ধরে নিচ্ছেন, ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট উঠতে যাচ্ছে এমবাপ্পের হাতেই।

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপেও সর্বাধিক আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কিলিয়ান এমবাপে। এবারও দশ গোল নিয়ে সেই কীর্তি ধরে রাখার পথে তিনি। অর্থাৎ টানা দ্বিতীয় বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হওয়ার বিরল কৃতিত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ফরাসি এই সুপারস্টার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)