যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৯:৫৭ পিএম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১০:৪৪ পিএম
নড়াইলে শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল নামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবার।

নিহত জান্নাতুল ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনার পাশাপাশি শোকের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী জান্নাতুলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত রবিউল ইসলাম (৩০) একই গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় জান্নাতুল।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রবিউল ইসলামের বাড়ির একটি ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।

পরে দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নড়াইল জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিব আকবর বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জানানো হয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, পাঁচ বছর বয়সী জান্নাতুল নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)