যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১০:৩৫ এ এম
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ

Subornovumi শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ছবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে চলন্ত ট্রেনে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ট্রাভেলিং টিকিট এক্সামিনারের (টিটিই) বিরুদ্ধে। এর প্রতিবাদে ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে চারুকলাসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে রাজশাহী ফিরছিলেন ফোরকান। ট্রেন ভ্রমণের সময় রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন কর্তব্যরত টিটিই। ফোরকান এর প্রতিবাদ জানালে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন টিটিই ও তার সহযোগীরা। একপর্যায়ে তাকে চলন্ত ট্রেনের দরজার দিকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। একই সঙ্গে ঘটনার বিচার ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

রাকসুর দাবিগুলোর মধ্যে রয়েছে, অভিযুক্ত টিটিইকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সামনে এনে জবাবদিহি করানো, দুর্নীতির অভিযোগে তাকে স্থায়ী চাকরিচ্যুত করে হত্যাচেষ্টা মামলায় আইনি ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দেওয়া এবং রাবি স্টেশনে দূরপাল্লার সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা।

রাকসুর বিবৃতিতে জানানো হয়, দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)