যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাঝে ছাতা বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৩:০৪ পিএম
পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাঝে ছাতা বিতরণ

খুলনার পাইকগাছায় কর্মরত স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। তিনি মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে স্বাস্থ্য সহকারীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কর্মরত মোট ৪৫ জন স্বাস্থ্য সহকারীকে রোদ-বৃষ্টিতে দায়িত্ব পালনে সহায়তার জন্য একটি করে ছাতা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. তানভীর আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, ক্যাশিয়ার দেবব্রত সরকার ও পরিসংখ্যানবিদ মো. জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)