যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনজীন খানকে লাঞ্ছনায় অভিযুক্ত আইনজীবী পিতা-পুত্রের বহিষ্কারাদেশ পুনর্বহাল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১০:১৩ পিএম
বেনজীন খানকে লাঞ্ছনায় অভিযুক্ত আইনজীবী পিতা-পুত্রের বহিষ্কারাদেশ পুনর্বহাল

হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পীর সাময়িক বহিষ্কারাদেশ পুনর্বহাল করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৩০ মার্চ সমিতির ৪১(১)/২৬ নম্বর স্মারকের মাধ্যমে অ্যাডভোকেট মতিউর রহমান খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

পরে তারা সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন ৪০০২/২৬ দায়ের করেন। ৮ এপ্রিল পিটিশনের শুনানিশেষে বিচারক যশোর আইনজীবী সমিতির সাময়িক বহিষ্কারাদেশের ওপর স্থগিতাবস্থা জারি করেন। ফলে, যশোর আইনজীবী সমিতির আদালতের আদেশে তাদের সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।

এরপর হাইকোর্টের আদেশের বিপক্ষে সুপ্রিম কোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করা হয়। যার নম্বর ১৫৫১/২৬। গত ১৬ জুলাই আপিলের শুনানিশেষে আপিল বিভাগ লিভ টু আপিল নিষ্পত্তি ও হাইকোর্টের দেওয়া ৮ এপ্রিলের আদেশের উপর স্থগিতাদেশ প্রদান করেন।

পরবর্তীতে ৮ এপ্রিল আদেশের ওপর ভিত্তি করে পূর্বে দেওয়া স্থগিতাদেশ আর কার্যকর না থাকায় যশোর জেলা আইনজীবী সমিতি ৩০ জুন ২০২৬ তারিখের সাময়িক বহিষ্কারাদেশ পুনর্বহাল করেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কারাদেশ কার্যকর থাকাকালে অ্যাডভোকেট মতিউর রহমান খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পী আদালতে আইনজীবী হিসেবে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের সংশ্লিষ্ট আদালতসমূহেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, লেখক, অ্যাক্টিভিস্ট বেনজীন খানকে আদালত চত্বরে লাঞ্ছিত করার ঘটনায় আইনজীবী খোকন ও তার ছেলে বাপ্পীকে আইনজীবী সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)