যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:০৩ পিএম
লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা

নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, বিএনপি নেতা আহাদুজ্জামান বাটু, কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ এবং লোহাগড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মকবুল সিকদার।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)