যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৭ জানুয়ারি,২০২৬, ১১:০৭ পিএম
মাগুরায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪

পৃথক সড়ক দুর্ঘটনায় মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছের আরো চারজন।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর ও সন্ধ্যায় সদর উপজেলার রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাগুরা সদরের দেড়ুয়া গ্রামের যুবক আশিক ফকির মোটরসাইকেলে বন্ধুদের সাথে হাটগোপালপুরের দিকে যাচ্ছিলেন। মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রামনগর ছাচানি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই আশিক নিহত হন। একইসাথে আহত হন আরো চারজন। সেখান থেকে হতাহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, বিকেলে মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে নসিমনের ধাক্কায় বজলুর রহমান নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ওসি আকরামুজ্জামান বলেন, ঝিনাইদহ সড়কের রামনগর সাতানী এলাকায় যাত্রীবাহী বাসচাপায় একজন নিহতের ঘটনা ঘটেছে। এ সড়ক দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)