যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তথ্য মন্ত্রণালয় সামলাবেন দুই ঘনিষ্ঠ বন্ধু

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৩:৩৪ পিএম
তথ্য মন্ত্রণালয় সামলাবেন দুই ঘনিষ্ঠ বন্ধু

তথ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইয়াসির খান চৌধুরী। দীর্ঘদিন ধরে পারস্পরিকভাবে ঘনিষ্ঠ এই দুই নেতা এখন একসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী লন্ডনে বিবিসিতে দীর্ঘদিন কাজ করার সময় থেকেই আন্দালিভ রহমান পার্থর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। রাজনীতি ও বয়সে আন্দালিভ রহমান পার্থ ইয়াসির খান চৌধুরীর সিনিয়র।

শুধু তাই নয়, দুই পরিবারের মধ্যেও দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু এবং ইয়াসির খান চৌধুরীর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আনোয়ারুল খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম সংসদে ময়মনসিংহ-৯ (নন্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই আসন থেকে ইয়াসির খান চৌধুরীর চাচা খুররম খান চৌধুরীও সংসদ সদস্য ছিলেন।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়ই আন্দালিভ রহমান পার্থর মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল।

একটি সূত্র জানায়, তখন তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি। শেষ পর্যন্ত সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের সময় তাকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো।

তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই বন্ধু মিলে তথ্য ও গণমাধ্যমে সংস্কারসহ শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান। এর আগে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

নতুন মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমান পার্থর নিয়োগ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ করছি। আমরা টিমওয়ার্কে বিশ্বাস করি। আশা করি, তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে আমরা একসঙ্গে কাজ করে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারবো।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)