যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমপি মতিয়ারকে তওবা পড়ার আহ্বান রাশেদ খানের

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫২ পিএম
এমপি মতিয়ারকে তওবা পড়ার আহ্বান রাশেদ খানের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খান ঝিনাইদহ-৩ আসনের এমপি অধ্যাপক মতিয়ার রহমান সম্পর্কে বলেছেন, ‘তিনি টুপি মাথায় দিয়ে কখনো কখনো গীতা পাঠ করেন আবার কোরান পাঠ করেন, আসলে তিনি কোন মতের তা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি।’ এ কারণে রাশেদ খান এমপি মতিয়ারকে জনতার সামনে তওবা পড়ারও আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মনা, মহেশপুর উপজেলা সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপিনেতা ড. নান্নু মিয়া, পৌর সভাপতি আমিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)