ঝিনাইদহ প্রতিনিধি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
বিকেলে শহরের গীতাঞ্জলি সড়কে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. ইব্রাহীম রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকেছেন।
সভাপতির বক্তব্যে ডা. মো. ইব্রাহীম রহমান বাবু বলেন, মরহুম মশিউর রহমান ঝিনাইদহে যে উন্নয়ন করে গেছেন, সেগুলোই রয়ে গেছে। নতুন করে তেমন কোনো উন্নয়ন হয়নি। অনেক প্রতিষ্ঠান এখনো চালু হয়নি।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।