যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাসবিরোধী মামলায় চৌগাছায় আওয়ামী লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪৩ পিএম
সন্ত্রাসবিরোধী মামলায় চৌগাছায় আওয়ামী লীগ নেতা আটক

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর এলাকা থেকে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশ।

আটক ব্যক্তি মো. আব্দুস সামাদ বিশ্বাস (৬০)। তিনি গরীবপুর গ্রামের মৃত আব্দুল হালিম বিশ্বাসের ছেলে এবং সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ বিশ্বাসের বিরুদ্ধে চৌগাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলাটি ২০২৫ সালের ২১ ডিসেম্বর দায়ের করা হয়। ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় তাকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ জানান, আটকের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)