যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০২:৩৯ পিএম
মাগুরায় জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে জেলা জাসাসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন। তাদের দাবি, অগ্নিসংযোগ, বাসে আগুন, জমি দখল ও সামাজিক বিরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তারা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাগুরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

জেলা জাসাসের আহ্বায়ক কাজী মিহিরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিলসহ সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে কাজী মিহির বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছে। দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা জেলা জাসাসের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)