যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাসিনার টেলিগ্রাম বৈঠক, কালীগঞ্জে আ.লীগের কমিটি ঘোষণা!

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:৫৪ এ এম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০২:৩৮ পিএম
হাসিনার টেলিগ্রাম বৈঠক, কালীগঞ্জে আ.লীগের কমিটি ঘোষণা!

একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ভারত থেকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রামে গোপন ভার্চ্যুয়াল বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা—এমন দাবি করেছেন বৈঠকে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘বঙ্গবন্ধু মঞ্চ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এতে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ছাড়াও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা, ঘোড়শাল, মহারাজপুর ও ফুরসন্ধি ইউনিয়নের নেতাকর্মী এবং কালীগঞ্জ পৌরসভার নেতাকর্মীরা পর্যায়ক্রমে অংশ নেন।

বৈঠকে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর পর দীর্ঘদিন শূন্য থাকা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান এবং সাধারণ সম্পাদক পদে আইয়ূব হোসেনের নাম ঘোষণা করা হয়েছে বলেও জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া এক নেতার দাবি, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বর্তমান সরকারের সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং সার সংকটের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই নেতা জানান, বৈঠকে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধি ভার্চ্যুয়ালি বক্তব্য দেন।

‘বঙ্গবন্ধু মঞ্চ’ নামের টেলিগ্রাম গ্রুপে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে মোট ৬০ জনের অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে দুজন অনুপস্থিত থাকায় ৫৮ জন অংশ নেন বলে দাবি করা হয়েছে। বৈঠকটি চারজন মডারেটর পরিচালনা করেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহমেদ লাভলু ও আলাল হোসেনসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ওই অনলাইন বৈঠকের খবর ফেসবুকে শেয়ার করেন। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানা গেছে।

তবে বৈঠকের বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো রাজনৈতিক জুম বৈঠক বা গোপন সমাবেশের তথ্য পুলিশের জানা নেই।

সূত্র: আমার দেশ

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)