যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়: নার্গিস বেগম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৭:৪৭ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:১৩ পিএম
গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়।

তিনি বলেন, ‘আমরা (বিএনপি) অগণতান্ত্রিক ও অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছি। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক শক্তির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে।’

‘দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গর্তের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগ ও গুপ্তদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে।’

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে যশোরের লেবুতলা বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সীমাহীন লুটপাটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে। তাদের লুটপাটের দায় বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে।

সব সংকট কাটিয়ে দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। কিন্তু সেই সময়টুকু তারা (বিরোধীদল) দিতে চান না।

এভাবে তারা সরকারের পতন ঘটাতে চান। কিন্তু কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। সরকার দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করছে। এ কাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সরকারের সব জনবান্ধব নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় দিতে হবে।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, যারা নির্বাচনের আগে জনগণকে বেহেশতসহ বিভিন্ন প্রলোভন দেখিয়েছিল, তারা আজ কোথায়? নির্বাচনের পরে জনগণ কোনো সমস্যায় তাদের পাশে পায়নি। অতীতেও তারা জনগণের পাশে ছিল না।

তিনি বলেন, দুষ্টের দমন করা রাষ্ট্রের দায়িত্ব। তাই দেশ ও জনগণকে নিরাপদ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিষ্কণ্টক রাখতে কোনো সন্ত্রাসীর ঠাঁই দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাস, সেখানেই প্রতিহত করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নান্নু মিয়া ও ছাত্রদল নেতা সাইদুর রহমান।

সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)