যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে বিএনপি নেতাদের ঐক্যের আহ্বান

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০১:১৯ এ এম
গাংনীতে বিএনপি নেতাদের ঐক্যের আহ্বান

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাংনীর বিএনপি নেতারা।

বুধবার দিবাগত রাত ৯টার সময় গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায় বক্তারা এসব কথা বলেন।

হিজলবাড়িয়া ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির নেতা ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক।

যুবদল নেতা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সামিরন নেছা, ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, হিজলবাড়িয়া ওয়ার্ড যুবদলের সভাপতি মহব্বত আলী, ওয়ার্ড কৃষকদলের সভাপতি ইয়াকুব আলী, বিএনপি নেতা সাজেদুর রহমান, ছাত্রদল নেতা নাফিরুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক সেনা সদস্য ইমরান হোসেন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুসসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির একটি অংশ দলের সঙ্গে গাদ্দারি করে দলীয় প্রার্থীকে পরাজিত করতে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। ভবিষ্যতে বিএনপির রাজনীতি করে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য প্রতীকে ভোট দেওয়ার সুযোগ নেই। ধানের শীষের দল করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যাবে না। দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। দলীয় মনোনয়ন যিনি পাবেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলীয় ঐক্যই বিএনপির প্রার্থীকে বিজয়ী করার প্রধান শক্তি বলেও মন্তব্য করেন তারা।

সভাশেষে সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)