যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: রিজভী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:১৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৫৭ পিএম
শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছু দিন সময় লাগবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান মা খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেনই।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ন্যায্য দাবি থেকে শিক্ষক সমাজ বঞ্চিত হবে না। শিক্ষা কার্যক্রমকে রাজনীতিকরণ করলে ধ্বংস অনিবার্য। যেটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে।

তিনি আরও বলেন, দেশে গুণগত শিক্ষা প্রয়োজন। সঠিক পাঠদানের অনেক অভাব হচ্ছে। দাবি জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়ার বিষয়ে শিক্ষকদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এতে সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন। ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার, এ কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)