যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে বিএনপির হুইলচেয়ার ও গাছের চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:২১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৩৮ পিএম
কালীগঞ্জে বিএনপির হুইলচেয়ার ও গাছের চারা বিতরণ

‘মানবতার পাশে কোলা ইউনিয়ন বিএনপি’—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, বিভিন্ন উপকরণ এবং নারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। প্রধান বক্তার বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর-রশিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন প্রতীক, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন ভিপি ও ইলিয়াছুর রহমান মিঠু।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)