যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ১০:৪৯ এ এম
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি দাকোপে পৌঁছান। এরপর তিনি মোংলা যাবেন।

প্রধানমন্ত্রী হিসেবে এই অঞ্চলে এটিই তার প্রথম সফর। তার সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সেইসঙ্গে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে তাদের মাঝে। দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধান এবং নতুন অর্থনৈতিক অগ্রযাত্রার লক্ষ্যে এ অঞ্চলের মানুষের যেসব প্রত্যাশা রয়েছে, সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন দলীয় নেতারা।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং এর দ্রুত বাস্তবায়ন সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি।

এর মাধ্যমে এই অঞ্চলে নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে এবং হাজার হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তারা আশা করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)