যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে তিন সংগঠনের মিছিল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০২:১৯ এ এম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে তিন সংগঠনের মিছিল

'পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের' প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে শহরের চারখাম্বার মোড় থেকে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে দলটির প্রায় চার শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ তিন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, নাশকতা ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া হবে না।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)