যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জামায়াত নেতা শামসুর রহমানের স্মরণে আলোচনা-দোয়া

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৬:৪৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৭:০৯ পিএম
পাইকগাছায় জামায়াত নেতা শামসুর রহমানের স্মরণে আলোচনা-দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম শামসুর রহমানের স্মরণে খুলনার পাইকগাছায় স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি এলাকার আলহেরা জামে মসজিদে স্থানীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার সাবেক সেক্রেটারি ও পাইকগাছা উপজেলা শাখার সাবেক আমির মুফতি আবুল কাশেম গোলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা উপজেলা শাখার সেক্রেটারি মুহা. হাবিবুল্লাহ গাজী ও পৌর শাখার সেক্রেটারি মিজানুর রহমান।

গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ সানা এবং সাংবাদিক রেজাউল বিশ্বাস।

অনুষ্ঠানে আরও অংশ নেন ইউনিয়ন নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, মাওলানা এরশাদ টপ, টপ আলী সরদার, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা বেলাল হোছাইন, আখতারুজ্জামান সরদার, আবুল কালাম আজাদ, জিএম নাসির উদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আলী, সোহেল আহমেদ ও মোহাম্মদ রেজাউল ইসলাম (বাদশা) সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা মরহুম শামসুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সমাজ ও দেশ গঠনে তার অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ ও স্মৃতিময় কর্মকাণ্ড তুলে ধরা অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)