যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা বেনাপোলে আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ১০:৫১ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ১০:৫৬ এ এম
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা বেনাপোলে আটক

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

গত বুধবার (৪ নভেম্বর) রাতে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেওয়ার পর তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তার পাসপোর্টে দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত 'স্টপ লিস্ট' ভুক্ত তথ্য ছিল। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

আটক হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি স্থানীয় একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন হিমাংশু। এ সময় পুলিশের অভ্যন্তরীণ তথ্যভান্ডারে তার পাসপোর্টে দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়।

পরে তাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ আটককৃত আওয়ামী লীগ নেতাকে থানায় হস্তান্তর করেছে।

যেহেতু তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে, তাই আজ বৃহস্পতিবার তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)