যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খান জাহান আলীর মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০২:৫২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৩:১৯ পিএম
খান জাহান আলীর মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

বাগেরহাটে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি মাজারে যান। এ সময় তিনি জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে মাজারে যাওয়ার পথে বেলা সাড়ে ১২টায় খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত একটি পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)