যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে লীগের বিরুদ্ধে বিএনপির লাঠিমিছিল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ১০:৫৯ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ১১:৪৪ পিএম
গাংনীতে লীগের বিরুদ্ধে বিএনপির লাঠিমিছিল

মেহেরপুরের গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, লাঠিমিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

বুধবার রাত ৮টার দিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

পরে শহরের বড়বাজার প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় হাসপাতাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক ইমন ও যুবদল নেতা আব্দুল গাফ্ফার।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘নৈরাজ্য এবং রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)