কেশবপুর (যশোর) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মিছিলটি স্থানীয় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস প্রমুখ।
বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান এবং পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।