যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়নের দাবি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০৩:০৪ পিএম
মাগুরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়নের দাবি

কেন্দ্র ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মাগুরা নোমানী ময়দান থেকে এই কর্মসূচি শুরু হয়।

মিছিল পূর্ব সমাবেশে মাগুরা জেলা জামায়াতের আমীর এম বি বাকেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ বাচ্চু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস এবং এনপিপির সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ। এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জুলাই আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসার সুযোগ পেলেও বর্তমানে সেই আন্দোলনের মূল চেতনাকে উপেক্ষা করা হচ্ছে। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।"

নেতৃবৃন্দ আরও বলেন, "জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এটি বাস্তবায়ন না হলে এর খেসারত সরকারকে দিতে হবে।" দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)