যশোর, বাংলাদেশ || শনিবার, ১৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ১১:৫৬ পিএম
মণিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

যশোরের মণিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে উপজেলা প্রাক-প্রাথমিক শিক্ষক মিলনায়তনে দলের উপজেলা শাখা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত দেশের অন্যতম বৃহৎ উপজেলা যশোরের মণিরামপুর। এ উপজেলার বাকি চারটি ইউনিয়নে পরবর্তীতে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে শুক্রবারের সমাবেশ থেকে জানানো হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা শুরা সদস্য ও যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জেলা শুরা সদস্য আরশাদুল আলম।

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক।

সমাবেশে বক্তারা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীরা হলেন-রোহিতা ইউনিয়নে মাওলানা দেলোয়ার হোসাইন, কাশিমনগরে অ্যাডভোকেট তাজউদ্দীন আহমেদ, ভোজগাতিতে এইচ এম শামিম, মণিরামপুরে অধ্যাপক অহসান হাবিব লিটন, খেদাপাড়ায় মাওলানা গোলাম আজম, হরিহরনগরে মাওলানা আব্দুল ফাত্তাহ, ঝাঁপায় সেলিম রেজা রাজু, মশ্বিমনগরে অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর, শ্যামকুড়ে ডাক্তার মনিরুজ্জামান মনি, খানপুরে মাওলানা রবিউল ইসলাম, দুর্বাডাঙ্গায় মাওলানা আজিজুর রহমান, নেহালপুরে মাওলানা আবু তালহা ও মনোহরপুরে আবু সাঈদ শাহীন।

এছাড়া, ঢাকুরিয়া, হরিদাসকাঠি, কুলটিয়া এবং চালুয়াহাটি ইউনিয়নে কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। সমাবেশে জানানো হয়, এসব ইউনিয়নগুলোর প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)