যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী: বেনাপোলে পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট : বুধবার, ৩ জুন,২০২৬, ০৭:৫৪ পিএম
ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী: বেনাপোলে পাটওয়ারী

ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সীমান্ত হত্যা ও কথিত পুশ-ইনের ঘটনায় সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পক্ষ থেকে যদি কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হয়, তাহলে তা আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। কিন্তু রাতের আঁধারে সীমান্তে মানুষ রেখে যাওয়ার অভিযোগ গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, সীমান্তের ওপারে আরও মানুষকে জড়ো করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ-ইন মেনে নেবে না। এ বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত হত্যা, মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত ইস্যুতে অতীতে কঠোর অবস্থান নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, ওই বক্তব্য সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বক্তব্যটি প্রত্যাহারের দাবি জানান।


তিনি আরও বলেন, সীমান্তে অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে তারা সেখানে এসেছিলেন। তবে তারা আসার আগেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে সীমান্তে এসব মানুষ কীভাবে প্রবেশ করল, সে বিষয়ে সরকারের কাছে জবাবও চান তিনি।

সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা হলে স্থানীয়দের বিজিবি ও পুলিশকে দ্রুত জানাতে হবে। প্রয়োজনে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০-১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে বুধবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সরিয়ে নিয়েছে।

সীমান্ত পরিদর্শনের সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)