যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন'

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট : রবিবার, ৭ জুন,২০২৬, ০৮:২৪ পিএম
‘প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন'

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দেন তিনি।

রোববার সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নে মন্ত্রীর উত্তরের পরে স্পিকার জ্বালানি মন্ত্রীকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

সম্পূরক প্রশ্নের রুমিন ফারহানা বলেন আমরা লোডশেডিংকে মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এটাই হল বাস্তবতা। তিনি বলেন, ‘মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মে-র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপরে আরও এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে। কিন্তু এখনও আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সরবরাহ আমরা পাইনি।’ আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে— এমন সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য।

রুমিন ফারহানার প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটার সঙ্গে আমি একমত নই। উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার ওনার ফার্টিলাইজার কারখানা চালাতে বলছেন। গ্যাসের তো আমাদের সংকট আছে। আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সেজন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না। গ্যাসের অবস্থার উন্নতি হলে সরবরাহ দেওয়া হবে। গত ১৭ বছরে ড্রিলিং করা হয়নি। আমরা এসে ড্রিলিং শুরু করেছি। আশা করি গ্যাস পাব, তারপরে আশুগঞ্জ ফার্টিলাইজারসহ সব ফার্টিলাইজারে গ্যাস সরবরাহ দিতে পারব।

মন্ত্রীর এই বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ (মে) থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি।’

ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে দেবেন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)