লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) বিকাল ৪টায় নলদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাপল, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার সরদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।