যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোলে ছাত্রলীগের মিছিল ভেস্তে দিলেন ছাত্রদল নেতা ভুট্টো, আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ১০:০১ পিএম
বেনাপোলে ছাত্রলীগের মিছিল ভেস্তে দিলেন ছাত্রদল নেতা ভুট্টো, আটক ২

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল ছাত্রদলের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টোর প্রতিবাদের মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেনাপোল পৌর গেট এলাকা থেকে বেশ কয়েকজন ছাত্রলীগের ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল বের করার চেষ্টা করে। মিছিলটি পৌর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বেনাপোল পৌর বাস টার্মিনালের দিকে অগ্রসর হয়।

এ সময় সেখানে উপস্থিত ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো মিছিলটির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

তার দৃঢ় অবস্থানের মুখে মিছিলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সড়কজুড়ে স্লোগান দিতে দিতে এগিয়ে আসছিল।

এ সময় ছাত্রদল নেতা ভুট্টো তাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানালে মিছিলের গতি থেমে যায় এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছুটে পালিয়ে যায়।

ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে বেনাপোলে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা করা হয়েছে। আমরা খবর পেয়ে সেখানে উপস্থিত হই।

সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তার স্বার্থে তাদের এ কর্মসূচির প্রতিবাদ জানিয়েছি। আইন নিজের হাতে তুলে নেওয়া হয়নি, বরং পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন কর্মকাণ্ডের খবর পাওয়া যাবে, সেখানেই ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।

ঘটনার পরপরই বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়।

আটকরা হলেন শার্শা উপজেলার গোপীনাথপুর বটতলা ডিহি গ্রামের কামাল রশিদের ছেলে সাদমান সাকিব হৃদি এবং জিতু।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান চালায়।

এ সময় সন্দেহজনক হওয়ায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)