যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৯:৩৪ পিএম
ঝিকরগাছায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

যশোরের ঝিকরগাছায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা হয়েছে।

শুক্রবার বিকেলে হাজিরালী মহিলা কলেজ মোড়ে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। তার আদর্শ আজও দেশপ্রেমিক মানুষের জন্য প্রেরণার উৎস।


প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ইমরান হাসান সামাদ নিপুন বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার 

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, বিএনপি নেতা মুজিবুল এলাহী মিঠু, শরিফ কাদির চুন্টু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, বাবলুর রহমান, মইনুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, যুগ্ম-সম্পাদক মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, আব্দুস সালাম পলাশ, আনিছুর রহমান সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনাসভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাজিরালী জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হুসাইন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)