যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে যুবদলের বিক্ষোভ, ৩০ জুন পর্যন্ত রাজপথে পাহারার ঘোষণা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০১:৩৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৩:৪৮ পিএম
যশোরে যুবদলের বিক্ষোভ, ৩০ জুন পর্যন্ত রাজপথে পাহারার ঘোষণা

রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে যশোরে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলটির নেতা-কর্মীরা মাঠে অবস্থান নিয়ে কড়া পাহারা নিশ্চিত করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুবদলের আয়োজিত এক সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়। 'রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ কর, চাই সুস্থ ধারার রাজনীতি' এই স্লোগানকে সামনে রেখে শহরের লালদীঘির পাড়ে বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী মিছিলটি বের হয়। মিছিলটি দড়াটানা মোড় ও গরিব শাহ মাজার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিগত ফ্যাসিবাদের আমলে দেশের রাজনীতিতে যে অপসংস্কৃতি, কাদা ছোড়াছুড়ি এবং শিষ্টাচারবহির্ভূত আচরণের জন্ম দেওয়া হয়েছিল, তা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে মুক্ত করতে হবে। আমরা একটি সুস্থ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চাই।’

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের তীব্র আন্দোলনের মুখে কার্যক্রম নিষিদ্ধ হওয়া স্বৈরাচারী দল আওয়ামী লীগ যেন যশোরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গোপন তৎপরতা চালাতে না পারে, সেজন্য জেলা যুবদল রাজপথে সতর্ক পাহারায় থাকবে। আগামী ৩০ জুন পর্যন্ত আমাদের নেতা-কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা ওয়ার্ড ও ইউনিয়নে অবস্থান করবেন। যেকোনো মূল্যে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার এবং ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জেলা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম এ তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবীর সুমন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, নাজমুল হোসেন বাবুল, কবির হোসেন বাবু, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)