সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে তাজা সবজি বিতরণ করেছে জেলা বিএনপি। শুক্রবার (২৬ জুন) সকালে শহরের ইটাগাছা হাটের মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সবজি বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে দলীয় নেতাকর্মীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করাই বিএনপির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো এবং জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আছানুল কাদির স্বপন।
এ ছাড়াও জেলা তাঁতিদলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জে এম দুদায়েভ মাসুদ অর্ঘ্য, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন খান হাবলু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ মিয়ারাজ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত তিন শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের তাজা সবজি তুলে দেন অতিথিরা। সবজি পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।