কুষ্টিয়া প্রতিনিধি
ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল করীর টুটুল তার রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রাথমিক সদসসহ দলীয় সকল পদ আনুষ্ঠানিকভাবে ছেড়েছেন।
সোমবার (২৯ জুন) দুপুরে শহরের রথপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এসময় তিনি লিখিত বক্তব্যে জানান, সাম্প্রতিক সময়ের বাস্তবতায় পারিবারিক এবং ব্যবসায়িক কারণে বাড়তি চাপের মুখে দলীয় পদ ধারণসহ একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে দলের সাথে সম্পৃক্ততা রক্ষা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সেই কারণে সংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রাপ্তিসাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দল থেকে পদত্যাগ করেন তিনি।