যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফ্যাসিস্টদের রুখতে কৃষকদলই যথেষ্ট: মনোয়ার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:১১ পিএম
ফ্যাসিস্টদের রুখতে কৃষকদলই যথেষ্ট: মনোয়ার

আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে জাতীয়তাবাদী কৃষকদলই যথেষ্ট। প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় কৃষকরা সংগঠিত হয়ে অপেক্ষায় আছে শেখ হাসিনাসহ তার দোসরদের শায়েস্তা করতে। মাগুরায় কৃষক দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এসব কথা বলেন। 

শনিবার বিকেলে মাগুরা জেলা অডিটরিয়ামে জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলার সভাপতি রুবায়েত হোসেন খানের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান, আমিনুর রহমান খান পিকুল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন প্রমুখ। 

বর্ধিত সভায় সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকদলের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)