যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি থেকে বিরত থাকার আহ্বান মামুনুল হকের

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৯:৫৩ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১০:৫৬ পিএম
ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি থেকে বিরত থাকার আহ্বান মামুনুল হকের

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর উচিত অতীতের ফ্যাসিবাদী শাসনের ধারা থেকে শিক্ষা নেওয়া এবং সেই ধরনের রাজনীতির পুনরাবৃত্তি এড়িয়ে চলা।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক অভিযোগ করেন, জুলাই সনদ স্বাক্ষরের প্রক্রিয়ায় অন্যান্য রাজনৈতিক দলকে না জানিয়ে একটি ধারা যুক্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি বিএনপি ও অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সমালোচনা করেন।

তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করা উচিত। এ বিষয়ে অবহেলা করা হলে জনগণ রাজনৈতিকভাবে তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে খেলাফত মজলিসের আমীর বলেন, বিএনপি ওই আন্দোলনের অংশীদার ছিল। তবে বর্তমানে তারা জুলাই গণভোট ও জুলাই সনদ নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে বলে তার দাবি।

তিনি বলেন, প্রয়োজন হলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও গণআন্দোলন গড়ে উঠতে পারে।

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দলটির যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)