স্টাফ রিপোর্টার
, যশোর
বৃহত্তর যশোর জেলা বিএলএফের প্রধান ও প্রবীণ রাজনীতিবিদ আলী হোসেন মনির স্মরণে যশোরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ।
সভায় বক্তব্য রাখেন বৃহত্তর যশোর জেলা বিএলএফের উপপ্রধান ও জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, প্রয়াত আলী হোসেন মনির মেয়ে ফারজানা আলী অনি, বাসদের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, সিপিবি যশোরের সভাপতি মাহবুবুর রহমান মজনু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, ফেরদৌসী বেগম, পূজা উদযাপন কমিটির সভাপতি দীপংকর দাস রতন, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ।
শোকসভা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রয়াত আলী হোসেন মনির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।