যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীপুরে জুলাই শহীদ-আহতদের অনুদান, অসহায়দের সহায়তা বিতরণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১০:৫২ পিএম
শ্রীপুরে জুলাই শহীদ-আহতদের অনুদান, অসহায়দের সহায়তা বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আর্থিক অনুদান এবং অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে অনুদান ও সহায়তা বিতরণ করেন।

উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চার শহীদ পরিবারের সদস্য ও একজন আহত যোদ্ধাকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

এছাড়া ৩০টি অসচ্ছল পরিবারকে এক বস্তা করে চাল, দুই প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার, দুজনকে আত্মকর্মসংস্থানের জন্য ভ্যান এবং একজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে তিনটি ছাগল প্রদান করা হয়।

সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তিনি জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের পাশাপাশি শহীদ ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি ওষধি গাছের চারা রোপণ করেন। পরে উপজেলার আমলসার ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য নির্মিত গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)