স্টাফ রিপোর্টার
সুবর্ণভূমি-
ছবি:
যশোরে নির্ধারিত ল্যাবরেটরি না থাকা এবং প্যাকেজিংয়ের মোড়কে প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ না করার অপরাধে ইমরান ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার বচর হুসতলা হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযানে ইমরান ফুড প্রোডাক্টসকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটির উৎপাদনের জন্য নির্ধারিত ল্যাবরেটরি ছিল না। এছাড়া প্যাকেজিংয়ের মোড়কে প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করা হয়নি। এসব অনিয়মের কারণে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে ক্যাবের সদস্য ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।