যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরূপা

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৬:০০ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৬:৪৮ পিএম
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরূপা

খুলনায় ওয়ালটনের ফ্রিজ কিনে 'হাউজফুল অফার'-এর আওতায় ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন শতরূপা বিশ্বাস নামের এক ক্রেতা। দেশজুড়ে চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় তিনি এসব পণ্য পান।

উপহারের মধ্যে রয়েছে ওয়ালটনের আরেকটি ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টফোন ও সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে শতরূপার হাতে এসব পণ্য হস্তান্তর করা হয়। জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান তার হাতে উপহারগুলো তুলে দেন।

ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুমকে সামনে রেখে গত ১ নভেম্বর থেকে দেশব্যাপী ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু হয়েছে। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে একটি রেফ্রিজারেটর কিনে ডিজিটাল নিবন্ধন করেন শতরূপা বিশ্বাস। এর কিছুক্ষণ পরেই তার মোবাইল ফোনে ঘরভর্তি পণ্য পাওয়ার বার্তা (এসএমএস) আসে।

পণ্য গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে শতরূপা বিশ্বাস বলেন, 'ওয়ালটন ফ্রিজের মান ভালো ও দাম সাধ্যের মধ্যে থাকায় এটি কিনেছিলাম। কিন্তু ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি এত পণ্য উপহার পাবো—তা কখনো ভাবিনি। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে ওয়ালটন আমার আস্থা ও শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে।'

কর্তৃপক্ষ জানায়, বিক্রয়োত্তর সেবা দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডেটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতেই নিয়মিত এ ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)