যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সানরা ইলেকট্রিক বাইকের শো-রুম উদ্বোধন, অর্ধশত নারী বাইকারের র‌্যালি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০২:০৬ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৩:১৭ পিএম
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের শো-রুম উদ্বোধন, অর্ধশত নারী বাইকারের র‌্যালি

যশোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনা ব্র্যান্ড সানরা ইলেকট্রিক বাইকের নতুন শো-রুম।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শো-রুমটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৫০ জন নারী বাইকারের অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‍্যালি।

রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় যশোর শহরের রেল রোডে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফিতা কেটে শো-রুম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রিপন অটোসের পরিচালক মো. আইয়াজ উদ্দিন রিপন, এজাজ উদ্দিন টিপুসহ তাদের পরিবারের সদস্য এবং নারী ও পুরুষ বাইকাররা।

উদ্বোধন শেষে প্রায় অর্ধশত নারী বাইকারের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রেল রোড থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে রিপন অটোস ও সানরার পরিচালক মো. আইয়াজ উদ্দিন রিপন বলেন, মানসম্মত পণ্য ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে রিপন অটোস দীর্ঘদিন ধরে কাজ করছে। সানরাও গুণগত মান, আধুনিক ডিজাইন ও উন্নত ফিনিশিংয়ের ওপর গুরুত্ব দেয়। দুই প্রতিষ্ঠানের লক্ষ্য ও কাজের ধরনে মিল থাকায় তাদের মধ্যে এ ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, সানরার নয়টি মডেলের ইলেকট্রিক বাইক বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এসব বাইকের ডিজাইন, রং ও মডেলের বৈচিত্র্য ক্রেতাদের আকৃষ্ট করবে বলে তারা আশাবাদী। পাশাপাশি ব্যাটারি ও খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করবেন তারা। গ্রাহকদের জন্য নির্ধারিত পণ্যে ১৮ মাসসহ বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টি সুবিধা দেওয়ার কথাও জানান তিনি।

সানরার ব্যাটারির বৈচিত্র্য তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি গ্রাফিন, সোডিয়াম ও লিথিয়াম—এই তিন ধরনের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে বাইক তৈরি করছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী এসব মডেল বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া লেডি বাইকার ফারহানা মিতু বলেন, তারা কয়েকজন নারী বাইকার একসঙ্গে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে এসেছেন। শোরুমের আয়োজন তাদের ভালো লেগেছে। সানরার বিভিন্ন মডেলের বাইক চালিয়ে দেখেছেন তারা। বাইকগুলোর ডিজাইন, মডেলের বৈচিত্র্য ও চালানোর আরামদায়ক অভিজ্ঞতার কথাও জানান তিনি।

নতুন এ শো-রুমের মাধ্যমে যশোরের ইলেকট্রিক বাইকপ্রেমীদের জন্য আধুনিক মডেলের বাইক কেনা ও বিক্রয়োত্তর সেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)