যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বনফুলকে এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০২:৪৬ পিএম
যশোরে বনফুলকে এক লাখ টাকা জরিমানা

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে দোকানটির ভেতরের পরিবেশ, মিষ্টি সংরক্ষণব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়ম ধরা পড়ে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান।

অভিযানের সময় দেখা যায়, বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে অবাধে বিচরণ করছিল তেলাপোকা। এমনকি মিষ্টি সংরক্ষণের স্থানের পাশেও তেলাপোকার উপস্থিতি চোখে পড়ে।

মিষ্টির মতো সংবেদনশীল খাদ্যপণ্য যেখানে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করার কথা, সেখানে এমন দৃশ্য ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ ছাড়া দোকানে বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে প্রয়োজনীয় ট্যাগ না থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। এতে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শন নিয়েও প্রশ্ন দেখা দেয়।

এসব অনিয়ম পাওয়ায় বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)