যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষি অধিদপ্তর ঝিনাইদহ ১০০টি পদ শূন্য

তারেক মাহমুদ

, কালীগঞ্জ (ঝিনাইদহ)

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১০:৫০ পিএম
কৃষি অধিদপ্তর ঝিনাইদহ ১০০টি পদ শূন্য

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দিতে কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারের গুরুত্বপূর্ণ এই দপ্তরটির ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলা কৃষি কার্যালয় ও জেলা উপপরিচালকের কার্যালয়ে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। অনুমোদিত ৩৩২টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২৩২ জন। শূন্য রয়েছে ১০০টি পদ, যা মোট পদের প্রায় ৩০ শতাংশ।

এতে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় সেবা প্রদান ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সংকট রয়েছে মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করা উপসহকারী কৃষি কর্মকর্তার পদে।

অধিদপ্তরের জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, উপসহকারী কৃষি কর্মকর্তার ২০৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৩৬ জন এবং শূন্য রয়েছে ৭১টি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে ২০টি, শৈলকুপায় ১৯টি, কালীগঞ্জে ১৪টি, মহেশপুরে নয়টি, হরিণাকুণ্ডুতে আটটি এবং কোটচাঁদপুরে একটি পদ ফাঁকা রয়েছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র পাঁচজন, শূন্য রয়েছে সাতটি পদ।

এর মধ্যে ঝিনাইদহ সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে। এ ছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও ঝিনাইদহ সদরে পদটি শূন্য রয়েছে।

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের মধ্যে কর্মরত আছেন চারজন। শূন্য থাকা দুটি পদের একটি কোটচাঁদপুরে এবং অন্যটি মহেশপুরে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন নয়জন। শূন্য রয়েছে পাঁচটি পদ; যার মধ্যে কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ রয়েছে।

উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও কোটচাঁদপুরের পদটি শূন্য রয়েছে। স্প্রে মেকানিকের ছয়টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুইজন। শূন্য থাকা চারটি পদ কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডু উপজেলায় অবস্থিত।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও রয়েছে তীব্র জনবল সংকট। পেশকার মেকানিকের ছয়টি পদের মধ্যে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি পদ শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার একটি এবং ক্যাশিয়ারের একটি পদও দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।

এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান বলেন, ‘জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শূন্য পদগুলো দ্রুত পূরণ হলে কৃষিসেবার মান ও পরিধি আরও বাড়বে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)