যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় কৃষিমেলার উদ্বোধন, প্রদর্শিত হচ্ছে নানা ফসল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০২:৪৭ পিএম
মাগুরায় কৃষিমেলার উদ্বোধন, প্রদর্শিত হচ্ছে নানা ফসল

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষিমেলা। সোমবার (১৮ মে) বেলা ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উদ্যোগে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যশোর অঞ্চলের জেলাগুলো কৃষি উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। মাগুরাসহ পার্শ্ববর্তী এলাকায় ধান, পাট, গম, শর্ষেসহ বিভিন্ন ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল ব্যাপক পরিমাণে উৎপাদিত হচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, এখানকার উৎপাদিত কৃষিপণ্য এখন স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি গুণগত মান বজায় রেখে দেশের বাইরেও বাণিজ্যিকভাবে রপ্তানি করা হচ্ছে, যা আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক।

তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন স্টল সাজানো হয়েছে। স্টলগুলোতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিষমুক্ত নানা ধরনের টাটকা ফসল, ফলমূল, উন্নত জাতের সবজি ও আধুনিক কৃষিপণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলা দেখতে সকাল থেকেই উৎসুক দর্শনার্থী ও চাষিদের ভিড় লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, তিন দিনের এই কৃষিমেলা আগামী বুধবার (২০ মে) সমাপনী অনুষ্ঠান ও সফল চাষিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)