যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় বজ্রপাতের বিকট শব্দে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৮:৫৭ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৯:১৫ এ এম
সাতক্ষীরায় বজ্রপাতের বিকট শব্দে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাডভোকেট কামরুন নাহার (৪৯) নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার সাতক্ষীরার সাবেক ক্রিকেটার ও 'ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি'র পরিচালক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তাঁর এই নির্মম মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, ক্রীড়াঙ্গন ও স্থানীয় সচেতন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাতে সাতক্ষীরায় হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় অ্যাডভোকেট কামরুন নাহার বাড়ির পাশে তাঁদের নিজস্ব আম বাগানে যান। ঝড়ের তীব্রতা কিছুটা কমলে বাগানের এক কর্মচারী তাঁকে একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতের দুলাভাই অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জানান, 'ঝড়-বৃষ্টির মধ্যে তিনি বাগানে গিয়েছিলেন। পরে এক কর্মচারী তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ব্লিচ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে'।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কামরুন নাহারকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তার একমাত্র ছেলে সাতক্ষীরা জেলা অনুর্ধ ১৪ দলের অধিনায়ক।

পারিবারিক সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা শহরের দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে একজন মেধাবী আইনজীবী ও সমাজসেবকের এমন আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢল নেমেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)